গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৩ হাজার ১৯০ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৪১ হাজার ৫৯ জন। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ৫৯ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৬৬৫। শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তর কর্তৃক প্রকাশিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৩৭৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৭৮ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ১১ হাজার ২০ জন।