কলকাতা দমদম বিমানবন্দর থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন কয়েকটি ড্রোন। ফ্রান্স থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে ড্রোন গুলি। সূত্রের খবর, কলকাতা এয়ারপোর্টে কার্গো বিভাগে চেকিংয়ের সময় এই ড্রোনগুলি দেখে সন্দেহ জাগে নিরাপত্তাকর্মীদের মনে। তারপর সেগুলিকে সিজ করা হয়েছে। জানা গিয়েছে, এই ড্রোনগুলি চিনে তৈরি করা হয়েছে। নির্মাণ করেছে একটি ফরাসি সংস্থা। কিন্তু কী কারণে অধিক ক্ষমতাসম্পন্ন, অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত এই হাইটেক ড্রোনগুলি কলকাতায় আনা হয়েছিল তা জানতে তদন্তে শুরু হয়েছে । কলকাতা থেকে এই ড্রোনগুলি কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সেটাই জানার চেষ্টা করছেন আইবি-র তদন্তকারী আধিকারিকরা।