আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি হারিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আপাতত তেলেঙ্গানার উপর সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি কর্ণাটকের দিকে যাচ্ছে। এই নিম্নচাপের একটি অংশ পূর্ব-মধ্য আরব সাগরে নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে শক্তি বাড়াবে। যার প্রভাবে মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, কেরল উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করেছে।

