তেলাঙ্গানায় বৃষ্টির জেরে বাড়ছে মৃতের সংখ্যা । হায়দরাবাদের একই পরিবারের নয়জন জলের স্রোতে ভেসে যান । তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয় । এখনও পাঁচজন নিখোঁজ । তাঁদের মধ্যে একজন শিশুও ছিল । শুধুমাত্র ওই পরিবারের ৫৫ বছরের এক ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে । সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে এখন ৫০ । বৃষ্টিতে নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে যায় । উদ্ধারের কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী । ত্রাণ শিবির খোলা হয় । দুর্গতদের কাছে খাবার ও ত্রাণ পৌঁছানো হয় ।মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও একটি বৈঠক করেন । রাজ্যের ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন । সেই ক্ষতির পরিমাণ পর্যালোচনা করেন বৈঠকে । যত দ্রুত সম্ভব 1 হাজার ৩৫০ কোটির আর্থিক সাহায্যের জন্য চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে ।