চেন্নাই: ১৩১-৪ (রায়ডু ৪২, ধোনি ৩৭)
মুম্বই: ১৩২-৪ (সূর্যকুমার ৭১, ঈশান কিষণ ২৮)
মুম্বই ৬ উইকেটে জয়ী

আজ মাত্র ১৩১ রানের পুঁজি নিয়ে খুব বেশি লড়াই করা সম্ভব ছিল না চেন্নাইয়ের পক্ষে ৷ ব্যাটসম্যানদের মতো সিএসকে বোলাররাও এদিন বিশেষ দাগ কাটতে ব্যর্থ ৷ ধোনি ২৯ বলে ৩৭ এবং রায়ডু ৩৭ বলে ৪২ রান করেন। ১৩২ রানের ছোট টার্গেট নিয়ে নেমেও শুরুটা বিশ্রীভাবে করে মুম্বই। মাত্র ৪ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রোহিত। গোটা টুর্নামেন্টেই খারাপ ফর্মে রয়েছেন তিনি। ২১ রানের মাথায় খোয়াতে হয় ডি’ককের উইকেটও। তবে, এরপর ইনিংসের হাল ধরেন ঈশান কিষণ এবং সূর্যকুমার যাদব। কিষণ ২৮ রানে প্যাভিলিয়নে ফিরলেও ম্যাচের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সূর্য। তাঁর সংগ্রহ ৭১ রান । প্রথম কোয়ালিফায়ারে জয় পাওয়ায় সরাসরি ফাইনালে পৌছে গেল মুম্বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *