কলকাতা নাইট রাইডার্স: ১৩৩/৭ (লিন-৪১, উথাপ্পা-৪০)
মুম্বই ইন্ডিয়ান্স: ১৩৪/১ (রোহিত-৫৫*, সূর্যকুমার-৪৬*)
৯ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

আজ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। আর ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান গত ম্যাচের নায়ক শুভমন গিল (‌৯)। এরপর ২৯ বলে ৪১ রান করে আউট হন আরেক ওপেনার ক্রিস লিনও। এরপর শুধুই এক এক করে উইকেটের পতন। ৪০ রান করলেও সেটা করতে ৪৭ বল লাগিয়ে দিলেন রবিন উত্থাপ্পা। শেষদিকে সেই রানা উল্টে দলের রানকে ১২০–র উপরে নিয়ে যেতে সাহায্য করেন। ১৩ বলে ২৬ রান না করলে আরও লজ্জায় পড়তে হত নাইটদের। এদিকে, এদিন মুম্বইয়ের হয়ে সেরা বোলার ছিলেন লাসিথ মালিঙ্গা। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। এছাড়া বুমরাহ দু’‌টি এবং হার্দিক পাণ্ডিয়া দু’‌টি করে উইকেট পান। এদিকে, জবাবে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়েই জয়ের রান তুলে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। একমাত্র কুইন্টন ডিক’‌ক (‌২৩ বলে ৩০) আউট হন। অপরদিকে, রোহিত শর্মা (‌৪৮ বলে ৫৫)‌ এবং প্রাক্তন নাইট সূর্যকুমার যাদব (‌২৭ বলে ৪৬)‌ ‌দলকে সহজেই জয় এনে দেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *