শালবনির ফডার ফার্মে শ্রমিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। সেখানে একহাত নেন বিজেপি রাজ্য সম্পাদক দিলীপ ঘোষকেও। তাঁকে বিজেপিতে স্বাগত জানানোর উত্তরে কড়া হুঁশিয়ারির সুরে বললেন, ”ছত্রধররা বিক্রি হয় না।” তিনি এও বলেন, বিজেপি নেতারা এখন দিবাস্বপ্ন দেখছেন। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষদের প্রলোভন দেখিয়ে ভোট লুঠ করার পর এখন তাঁরা নেতা লুঠ করতে চাইছেন। দিবাস্বপ্ন দেখা ভাল, কিন্তু বিজেপির মনে রাখা উচিত, জঙ্গলমহলের আদিবাসীদের কাছে সবথেকে বড় বিষয় হল তাদের ইজ্জত। তারা কখনও তা বিক্রি হতে দেয় না।”
‘ছত্রধররা বিক্রি হয় না’, দিলীপ ঘোষের আমন্ত্রণকে প্রত্যাখ্যান জঙ্গল মহলের নেতার
Byবঙ্গনিউজ
Nov 30, 2020
