নির্বাচনের আগে নিজেদের পুরনো এবং পরীক্ষিত রথযাত্রার রাজনীতিতে ফিরছে বিজেপি। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে রাজ্যজুড়ে ৫টি পরিবর্তন রথযাত্রা বের করবে গেরুয়া শিবির। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই কর্মসূচি শুরু হতে পারে বলে খবর। চলতে পারে এক মাস। উদ্দেশ্য, রাজ্যের সবকটি বিধানসভা আসনেই পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া। এই রথযাত্রাগুলি এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে, যাতে ২৯৪টি বিধানসভা আসনই স্পর্শ করা যায়। এতে রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতারা অংশ নেবেন বলে বিজেপি সূত্রের খবর।

