আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান প্রকল্পের সাফল্য তুলে ধরলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার নবান্নে এই প্রকল্পের নামে দুটি পুস্তিকাও প্রকাশিত হল। আলোচনায় উপস্থিত থেকে প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা বিশ্বব্যাংকের তরফে ভারতের প্রতিনিধি জুনিয়র কামাল আহমেদ। করোনা পরিস্থিতির সময়ও রাজ্যের ৯৫ শতাংশ মানুষ অন্তত একটি করে সুবিধে পেয়েছে, এই ত বিশ্বব্যাংকের এ দেশের প্রতিনিধি। এই দুই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন নবান্নে উপস্থিত বিভিন্ন রাষ্ট্রদূতরাও। এ দিনের আলোচনা সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুয়ারে সরকার প্রকল্পটা ভালো। নির্বাচনের জন্য এটা করা নয়। অনেকেই আমাকে এটা প্রশ্ন করছে।” গত বছরের পয়লা ডিসেম্বর থেকে রাজ্য সরকার দুয়ারে সরকার প্রকল্প শুরু করে। রাজ্যের মোট ১২ টি প্রকল্প দুয়ারে সরকারের মাধ্যমে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই প্রকল্প নেওয়া হয়। ইতিমধ্যেই চার দফা হয়েছে দুয়ারে সরকার প্রকল্পের কাজ। তবে সেক্ষেত্রে রাজ্যবাসীর কাছে আরও কাছে নিয়ে যাওয়ার জন্য পঞ্চম দফার দুয়ারে সরকারের প্রকল্পের কাজ হবে।২৭ শে জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চম দফায় করা হবে দুয়ারে সরকার,পাড়ায় সমাধান প্রকল্পের কাজ। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ” দুয়ারে সরকারের মাধ্যমে রাজ্যের আড়াই কোটি মানুষ এসেছে ক্যাম্পে।” সে ক্ষেত্রে রাজ্যে নির্বাচন ঘোষণা হলেও এই প্রকল্প গুলির কাজ কার্যকারিতার ক্ষেত্রে চলবে এ বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকার এর মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ড ও বহু মানুষ পেয়েছে। এ বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন “১০ কোটির মধ্যে ১০ কোটি মানুষই স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা পাবে। স্বাস্থ্যসাথী আছে কাউকে চিকিৎসার জন্য রাস্তাতে কাঁদতে হবে না।” যদিও এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন মুখ্যসচিব নির্দেশ দিয়েছে কোনভাবেই কোন হাসপাতাল নার্সিং হোম স্বাস্থ্য সাথী কার্ড ফেরাতে পারবে না। বুধবারের নবান্ন সভা ঘর থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন ” কন্যাশ্রীর জন্য ছাত্রীদের ড্রপ-আউট অনেকটাই কমে গিয়েছে।১০০ দিনের কাজে রাজ্য আবার প্রথম হয়েছে। অনেকেই অনেক কিছু বলে বাংলা সম্পর্কে। তারা বাস্তবটা জানে না।” শহরের নিরাপত্তা প্রসঙ্গ এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ” কলকাতা চার বছর ধরে নিরাপদ শহর। আমরা ইতিমধ্যেই ৫০০টি বৈঠক করেছি। আমরা সবার কাছে গেছি। এই সরকার প্রথম জেলায় গিয়েছে, জেলাকে আসতে হয়নি এখানে।” দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পকে কার্যকরী করার জন্য এদিন সরকারি অফিসারদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্নের দাবি, দুয়ারে সরকার কর্মসূচিতে এখনও পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে শুধু স্বাস্থ্যসাথী প্রকল্পেই ৭৬ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছেন। এ ছাড়া পাড়ায় সমাধান প্রকল্পে এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধায়ের বক্তব্য:
• এখনও কেউ কোনও সরকারি প্রকল্পের সুবিধা না পেলে যাতে এখানে নাম নথিভুক্ত করিয়ে সেই সুবিধা পান, তার জন্যই ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নেওয়া হয়েছে
• সেই সমস্যা সমাধানের জন্যই বাড়ির দুয়ারে প্রশাসনকে নিয়ে যাওয়া হয়েছে
• তার পরেও বিশেষ কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে মানুষের
• আমরা জেলায় জেলায় প্রশাসনকে নিয়ে গিয়ে সমস্যা শুনেছি, সমাধানের চেষ্টা করেছি
• মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে
• জেলাশাসক, মহকুমাশাসকরা খুব ভাল কাজ করেছেন, কিন্তু আরও কাজ করতে হবে, কাজের কোনও শেষ নেই
• বিরোধী দলের অনেকেও স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন, তাতে আমরা খুশি
• জাতি শংসাপত্র পেয়েছেন ১৫ লক্ষ ৪ হাজার ৪৫১ জন
• ১৩ লক্ষ ৩৯ হাজার ৩০ জন পেয়েছেন খাদ্যসাথী পরিষেবা
• এর মধ্যে ৭৬ লক্ষ ২৬ হাজার ১৪২ জনকে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়া হয়েছে
• এখনও পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে ২ কোটি ৫৫ লক্ষ মানুষ নাম লিখিয়েছেন
• পরিযায়ী শ্রমিকদের ৩ লক্ষ ৮১ হাজার ৬০৪ জনকে নতুন জব কার্ড দেওয়া হয়েছে
• ৬৪ লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজ দেওয়া হয়েছে
• ৩৬ কোটি কর্মদিবস তৈরি হয়েছে, কাজ করেছেন ১.১ কোটি মানুষ
• ১০০ দিনের কাজে সেরা পশ্চিমবঙ্গ
• এক কোটিরও বেশি সাইকেল দেওয়া হয়েছে সবুজ সাথী প্রকল্পে
• কন্যাশ্রী প্রকল্পে সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে
• কোনও পরিবারে ৫ জন সদস্য থাকলে সেই পরিবার মোট ২৫ কিলো চাল পাবে
• আমরা মাথাপিছু ৫ কিলো করে চাল দিই
• আমি খুশি হব যদি রাজ্যের ১০ কোটি মানুষই স্বাস্থ্যবিমার আওতায় আসেন
• এর জন্য় পুরো টাকাই রাজ্য সরকার দিচ্ছে, কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্পে রাজ্যকে টাকা দিতে হয়
• এই স্বাস্থ্যবিমায় বেসরকারি হাসপাতালেও চিকিত্সা করাতে পারবেন সাধারণ মানুষ
• স্বাস্থ্যসাথী প্রকল্পে আমরা ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুযোগ দিচ্ছি রাজ্যবাসীকে
• সরকারি হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা রয়েছে
• দুয়ারে সরকার কর্মসূচি চলছে, বহু মানুষ এতে উপকৃত হয়েছেন
• এ ছাড়া বিভিন্ন দেশের শীর্ষ প্রশাসকদের বই দু’টি পাঠানো হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী
• দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকদের এই বই দেওয়া হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী
• ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ নামে দু’টি বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

