বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের বনমন্ত্রী। বিধানসভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে বেরিয়ে আসেন তিনি। মন্ত্রিত্ব থেকে যেদিন তিনি পদত্যাগ করেছিলেন সেদিনও মমতার প্রতি বক্তব্য রেখেছেন। সেদিনও তাঁর আবেগ বেরিয়ে এসেছে পরতে পরতে। আর আজও বিধানসভা থেকে বিধায়ক হিসাবে পদত্যাগ করে রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন , ‘মমতা আমার মায়ের মতো’। ততক্ষণে তাঁর হাতে তৃণমূল সুপ্রিমোর ছবি।