ওড়িশা থেকে গাড়িতে করে বারুইপুরে গাঁজা পাচার করতে এসে হাতেনাতে ধরা পড়ল ২জন কারবারি। বারুইপুর পুলিস জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও বারুইপুর থানার পুলিসে যৌথ অভিযান চালায়। উদ্ধার হয় ১২৪ কেজি গাঁজা। যার বাজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। পুলিস সূত্রে খবর, ধৃতেরা হল সুনীল সামন্ত ও সরোজ মন্ডল। এরা হাওড়ার বাসিন্দা। পুলিশ জেরা করে জানতে পেরেছে ক্যানিং, রায়দিঘি, মগরাহাট সহ বিভিন্ন এলাকায় গাঁজা পাচারের সঙ্গে যুক্ত ছিল ধৃত ২জন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

