শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আজ ভোরে এই আগুন লাগে। এই আগুনে কমপক্ষে সাতটি কসমেটিক্সের দোকান ভস্মীভূত হয়েছে বিধ্বংসী আগুনে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। আগুনে হতাহতের কোনও খবর না মিললেও আগুন লাগার প্রকৃত কারণও জানা যায়নি। এর আগেও শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন লেগেছিল। গত ডিসেম্বর মাসে আগুন লেগেছিল তুলাপট্টিতে। পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *