বীজপুরের প্রার্থী শুভ্রাংশ রায়ের অঙ্গুলিহেলনে তৃণমূল কর্মীকে মারধর ৷ অভিযোগ, রাস্তায় ফেলে এক তৃণমূল কর্মীকে ব্যপক মারধর করে বিজেপি কর্মীরা ৷ সেখানে উপস্থিত ছিলেন বীজপুরের প্রার্থী শুভ্রাংশ রায় ৷ তৃণমূলের বুথ ক্যাম্প ও চেয়ার টেবিল ভেঙে রাস্তায় ফেলে দেওয়া হয় ৷ ছিঁড়ে ফেলা হয় তৃণমূলের ঝান্ডা, ব্যানার, ফেস্টুন ৷

