ধীরে ধীরে গুজরাতের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় তখতে । তবে তার আগে মহারাষ্ট্রের উপর দিয়ে যাওয়ার সময় ব্যাপক ক্ষয়ক্ষতি করে দিয়ে গেল ৷ মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে কার্যত তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় তখতে ৷ নিহত হয়েছেন ৬ জন ৷ গুরুতর জখম হয়েছেন আরও ৯ জন ৷ কমপক্ষে ৪৪৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । গাছপালা ভেঙে পড়েছে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে রত্নগিরি ও সিন্ধুদুর্গ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে ৷ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় । রায়গড়ে ঘূর্ণিঝড়ের কারণে প্রাণ হারিয়েছেন তিনজন । ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ্লেষণ করতে মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকরে জরুরি বৈঠক করেন ৷ ত্রাণ বিলি এবং উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি ।

