বিচারপতি কৌশিক চন্দ নন্দীগ্রাম মামলার দায়িত্বে ছিলেন। কিন্তু তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন কৌশিক চন্দ। এবার তাঁর এজলাস থেকে শম্পা সরকারের এজলাসে সরল নন্দীগ্রাম মামলা। কৌশিক চন্দ সরে দাঁড়ানোর সময়েই জানিয়েছিলেন কোন এজলাসে মামলাটি উঠবে তা স্থির করবেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। সেই মতো সোমবার এজলাস বদলের কথা জানানো হয়। আদালত সূত্রের খবর, চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। এখনও দিনক্ষণ জানানো হয়নি।
মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম ভোট পুনর্গণনার মামলা সরল বিচারপতি শম্পা সরকারের এজলাসে
Byবঙ্গনিউজ
Jul 12, 2021
