অনুব্রত মণ্ডল ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। উচ্চরক্তচাপ, শ্বাসকষ্ট, কার্বোঙ্কলের সমস্যা নিয়ে তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁরা শারীরিক অবস্থা স্থিতীশিল না হওয়া পর্যন্ত , এখনই কিছুতেই ছুটি পাচ্ছেন না অনুব্রত মণ্ডল। কয়েকদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রয়েছে সংক্রমণজনিত সমস্যাও। আর এই সমস্যাগুলি নিয়ে তিনি ভর্তি হয়েছেন এসেসকেএম হাসপাতালে। শুক্রবার তিনি ভর্তি হন। তাঁর চিকিত্‍সার জন্য গঠছিত হয়েছে একটি মেডিক্য়াল বোর্ড। আর সেই বোর্ডেই সিদ্ধান্ত নেওয়া হয় যে অস্ত্রোপচার করতে হবে অনুব্রত মণ্ডলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *