গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৭ জন। একদিনে করোনার বলি ৭। রাজ্যে করোনা ভাইরাস কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭২৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৩২,৯২২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। একদিনে পজিটিভিটি রেট ১. ৭৮ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৫৯,৫৬৭।