শিলিগুড়িঃ  গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের পরাগ পেট্রোল পাম্পে অভিযোগ চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখান থেকে একটি ১২ চাকা লড়ি বোঝাই সেগুন কাঠ উদ্ধার করে। এই ঘটনায় গ্রেফতার করা হয় লড়ির চালককে। ধৃতের নাম মহদ মুস্তাকেন (২৬)। পুলিশ সূত্রে জানা গেছে, যে উদ্ধার হওয়া কাঠ পাচারের উদ্দেশ্যে কলকাতা ও বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *