সোমবার থেকে শুরু দুর্গাপুজো ৷ তার আগে আজ শহরের বেশ কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷ তাঁর সঙ্গে ছিলেন, ডিভিশনাল ডিসিরা ৷ পুজো মণ্ডপের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন তিনি ৷ সেই সঙ্গে করোনা সংক্রান্ত যে যে সুরক্ষাবিধির নির্দেশিকা জারি করা হয়েছে, সেগুলি ঠিকঠাক মতো মেনে চলা হচ্ছে কি না, সেই দিকগুলিও যাচাই করেন কলকাতার পুলিশ কমিশনার ৷ বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে এসে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র পুজো উদ্যোক্তাদের সঙ্গে তিনি কথা বলেন ৷ কলকাতা হাইকোর্টের তরফে করোনা সংক্রান্ত একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ পুজো কমিটিগুলি সেই নির্দেশিকা পালন করছে কি না, তা খতিয়ে দেখতেই আজ মণ্ডপগুলিতে যান তিনি ৷

