মহাপঞ্চমীর দিনও দুর্গাপুজো উদ্বোধনে বেরিয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আলিপুর বডিগার্ড লাইন থেকে একাধিক পুজোর ভারচুয়াল উদ্বোধন করেন তিনি। আর তারপরই চলে যান চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমে। এখানকার আবাসিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বরাবরই নিবিড় সম্পর্ক। প্রতি বছর পুজো ছাড়াও বছরের অন্যান্য সময়ে সেখানকার বৃদ্ধ-বৃদ্ধাদের খোঁজখবর নিয়ে থাকেন। আর এবছর পঞ্চমীর দিন মমতা দেখা করতে এলেন নবনীড়ে। সঙ্গে ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন। মমতাকে কাছে পেয়ে আপ্লুত বয়স্ক আবাসিকরা।আলিপুর বডিগার্ড লাইনে মুখ্যমন্ত্রী।
পুজোর উদ্বোধনে বেরিয়ে ‘নবনীড়’ বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী
Byবঙ্গনিউজ
Oct 10, 2021




