কলকাতাঃ দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ করল মেট্রো কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, মেট্রোর দরজা বন্ধের সময় জোর করে উঠতে গেলে বড়সড় জরিমানা দিতে হবে৷ হাত, পা বা ব্যাগ ঢোকালে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।  রেলওয়ে অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেবে মেট্রো কর্তৃপক্ষ। কেউ নিয়ম ভাঙছেন কিনা, তা নজরে রাখতে স্টেশনে স্টেশনে কড়া নজরদারি চালাবে আরপিএফ। একইসঙ্গে স্টেশন ম্যানেজারের ঘর থেকে নজরদারি চালানো হবে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে মাথায় রেখেই এবার মেট্রোর পক্ষ থেকে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *