আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দা এবং দক্ষিণ২ ৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে ৷ করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা ছাড়াও নিরাপত্তায় ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন ৷ বিকেল পাঁচটা অবধি মোট ৭১.৪৮ শতাংশ ভোট পড়েছে চারটি কেন্দ্রে ৷ শান্তিপুরে ৭৬.১৪ শতাংশ, গোসাবায় ৭৫.৯১ শতাংশ, দিনহাটায় ৬৯.৯৭ শতাংশ এবং খড়দায় ভোট পড়েছে ৬৩.৯০ শতাংশ ৷