শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার জালালখালি হল্ট স্টেশনে সমস্ত লোকাল ট্রেন দাঁড়াতে হবে। এই দাবিতে আজ, মঙ্গলবার সকাল থেকে চলছে রেল অবরোধ। কৃষ্ণনগর থেকে শিয়ালদহমুখী সকাল ৭টা ১২ মিনিটের ডাউন লোকাল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।