গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১৯ জন। একদিনে করোনার বলি ১৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ১৭৪ জন।  রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৯৫, ৪১৪। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৭৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৬৮, ০৮৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।