আজ তারকেশ্বর স্টেশন থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল কিষাণ স্পেশাল ট্রেন। তারকেশ্বর থেকে নাগাল্যান্ডের ডিমাপুর পর্যন্ত চালু হল কিষাণ ট্রেন। ২০ বগির এই ট্রেন প্রতি শুক্রবার তারকেশ্বর স্টেশন থেকে ছাড়বে ৩৫ ঘণ্টার যাত্রা শেষে ডিমাপুর পৌঁছবে সকাল ১০টায়। এর ফলে অসম, নাগাল্যান্ড, মেঘালয়-সহ পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে হুগলির তারকেশ্বর, পূর্ব বর্ধমানের কালনা, পূর্বস্থলি, কাটোয়া, নদিয়ার নবদ্বীপের সব্জি পৌঁছে যাবে। আপাতত ৬ মাসের জন্য চলানো হবে ট্রেনটি। যদি ভাল সাড়া পাওয়া যায় তবে মেয়াদ বাড়ানো হবে।