কলকাতাঃ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৩ জন। এই নিয়ে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হলেন ১ হাজার ৯৩৯ জন। বর্তমানে এ রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৩৭। ইতিমধধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৪১৭ জন রোগী। মৃত্যু হয়েছে ১১৩ জনের। রাজ্যে ৭২ জনের মৃত্যুর পর তাঁদের করোনা রিপোর্ট মিলেছিল বলে আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিল।