গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২০৮ জন। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৬৬৭। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন করোনা রোগী। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২০০। বুলেটিনে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২,০৫৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। ফলে রাজ্যে মোট সুস্থ হল ১,৩৩৯ জন।