আজ থেকে চালু হয়ে গেল কল্যাণীতে বহু প্রতীক্ষিত অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স বা এইমসের আউটডোর পরিষেবা। এদিন প্রদীপ জ্বালিয়ে পরিষেবার সূচনা করেন হাসপাতালের ডিরেক্টর রামজি সিং। এদিন আটটি বিভাগ নিয়ে চালু করা হয় হাসপাতালের এই বহির্বিভাগ। প্রথমদিন মোট ২২জন রোগী তাঁদের নাম নথিভুক্ত করান। অনলাইন এবং হাসপাতালের হেল্পলাইন নম্বরের মাধ্যমে রোগীরা তাঁদের নাম রেজিস্ট্রেশন করাতে পারবেন। রেজিস্ট্রেশন করানোর জন্য দশ টাকা এবং আধার কার্ড নম্বরের প্রয়োজন হচ্ছে।