অবতরণের সময় রানওয়ের ট্রাকের সঙ্গে সংঘর্ষ এয়ার কানাডা এক্সপ্রেসের বিমানের। বিমানটি কানাডার মন্টরিয়েল থেকে এসেছিল ৷ কিন্তু ল্যান্ডিংয়ের সময়েই বিপত্তি ৷ দুর্ঘটনায় অনেকে জখম হয়েছেন বলে খবর। যদিও এনিয়ে সরকারি কোনও তথ্য এখনও সামনে আসেনি। দুর্ঘটনার পরেই বিমানবন্দরে উদ্ধারকাজ জারি রয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, লা গার্ডিয়া এয়ারপোর্টে এয়ার কানাডার ওই বিমানের সঙ্গে একটি দমকলের ট্রাকের সংঘর্ষ হয়েছে। জানা গিয়েছে, এয়ার কানাডার CRJ ফ্লাইট AC৮৬৪৬, রানওয়ে ০৪/২২ পার হওয়ার চেষ্টা করার সময় ‘ট্রাক ১’ নামে চিহ্নিত একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ফ্লাইট-ট্র্যাকিং ডেটা দেখিয়েছে যে, সংঘর্ষের সময় বিমানটি অবতরণের পর মাটিতে চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটিতে বড়সড় ক্ষতি হয়েছে ৷ যদিও এই ছবিগুলোর সত্যতা এখনও যাচাই করা হয়নি। প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে যে এই ঘটনায় একাধিক মানুষ আহত হতে পারেন ৷ যদিও সঠিক সংখ্যাটা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৭০ থেকে ১০০ জন এই ঘটনায় আহত হতে পারেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। তবে, এই সংখ্যাগুলো এখনও নিশ্চিত নয়।


