আজ থেকে শুরু হল অজয় দেবগন, সিদ্ধার্থ মলহোত্রা ও রকুল প্রীত সিং অভিনীত আপকামিং ছবি ‘থ্যাঙ্ক গড’-এর শুটিং। মুম্বইতে শুরু হল এই ছবির শুটিং। এই ছবির মাধ্যমে প্রথমবার অজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সিদ্ধার্থ। রকুলের সঙ্গে আগে ‘দে দে পেয়ার দে’-তে কাজ করেছিলেন অজয়। অন্যদিকে ‘মরজাওয়াঁ’ ছবিতে সিদ্ধার্থের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল রকুলকে। বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছিল এই দুটি ছবি। আর এবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তাঁরা। পরিচালক ইন্দ্র কুমার ছবিটি পরিচালনা করছেন। যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক থাকেরিয়া, সুনির ক্ষেতেরপাল, দীপক মুকুট, আনন্দ পণ্ডিত, মারকন্দ অধিকারী।এই ছবি প্রসঙ্গে ইন্দ্র কুমার বলেন, “এটা একটা কমেডি ছবি হলেও এর মাধ্যমে সামাজিক বার্তা দেওয়া হবে। অজয় দেবগনের সঙ্গে এই ছবিতে ফের কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। এছাড়াও সিদ্ধার্থ ও রকুলের মতো দুই তরুণ প্রতিভা রয়েছে। আশাকরি সবকিছু ভালোই হবে। কোরোনা পরিস্থিতির মধ্য শুটিং করার জন্য প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলব।”
‘থ্যাঙ্ক গড’-এর শুটিং শুরু করলেন অজয় দেবগন, সিদ্ধার্থ মলহোত্রা ও রকুল প্রীত
Byবঙ্গনিউজ
Jan 21, 2021
