আরিয়ান খানকে মাদক সাপ্লাই করতেন অনন্যা পাণ্ডে, তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনবিসি) আধিকারিকরা। শনিবার দীর্ঘ চার ঘণ্টা জেরার সময়ে তাঁদের সেই অভিযোগের কথা অস্বীকার করলেন অনন্যা পাণ্ডে। এমনকি গাঁজা যে একরকমের মাদক তা নাকি জানতেনই না অনন্যা। কোনও দিনই মাদক সেবন করেননি তিনি, সাফ জবাব নায়িকার। তবে তাঁর উত্তরে সন্তুষ্ট নয় এনসিবি। এই কারণেই সোমবার ফের তাঁকে তলব করে এনসিবি।

