বর্ধমান: ছয় মাসের মধ্যে ফের দুর্ঘটনা বর্ধমান স্টেশন চত্বরে। এবার নতুন তৈরি পোর্টিকোর ফলস সিলিং -এর একাংশ। দুর্ঘটনায় জখম হয়েছেন এক পরিযায়ী শ্রমিক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরের ৪ জানুয়ারি বর্ধমান স্টেশনের প্রবেশদ্বার ভেঙে পড়েছিল। তাতে মৃত্যু হয়েছিল একজনের। সেই সময়ে রেলের গাফিলতির অভিযোগ উঠেছিল। কেন বিপজ্জনক অবস্থা সত্ত্বেও স্টেশনে প্রবেশ পথের উপরের অংশ সংস্কার করা হয়নি তা নিয়েও বিস্তর প্রশ্ন উঠেছিল। দুর্ঘটনার প্রায় দু’মাস পর নতুন ঠিকাদার সংস্থাকে দিয়ে মেরামতির কাজ শুরু হয়েছিল। কাজ শেষের পর ফের স্বাভাবিকভাবে চালু হয় যাতায়াত। কয়েক মাস যেতে না যেতেই ফের বিপত্তি ওই অংশেই। এবার বড় প্রশ্নের মুখে রেল।

