রাত পোহালেই রয়েছে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike)। বহু ব্যাঙ্কের কর্মীরা একাধিক দাবিতে রাস্তায় নামতে চলেছেন। এদিকে ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটের জন্য ব্যাঙ্কিং পরিষেবা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এহেন পরিস্থিতির মাঝে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। গ্রাহকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হল। আপনিও কি এসবিআই-এর গ্রাহক? তাহলে বিশদে জেনে নেবেন। দেশব্যাপী ব্যাংক কর্মচারী ও কর্মকর্তাদের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস’ (ইউএফবিইউ) আগামী ১১ সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘট পালনের সিদ্ধান্তে অটল রয়েছে। ধর্মঘট স্থগিত করা নিয়ে সরকার ও ব্যাংক ইউনিয়নগুলোর মধ্যে আলোচনা হলেও, ইউনিয়নগুলোর সম্মতিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তাই, আগামী ১১ সেপ্টেম্বরের ধর্মঘট এখন অবশ্যম্ভাবী বলে ধরে নেওয়া হচ্ছে। এহেন পরিস্থিতিতে গ্রাহকদের বিশেষ বার্তা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI তাদের গ্রাহকদের জানিয়েছে যে, United Forum of Bank Unions (UFBU)-এর পক্ষ থেকে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ একদিনের ব্যাঙ্ক ধর্মঘটের প্রস্তাব করা হয়েছে। ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং পরিষেবায় কিছুটা প্রভাব পড়তে পারে। যদিও জরুরি পরিষেবা সচল রাখার চেষ্টা করা হবে, তাই গ্রাহকদের আগে থেকেই গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং লেনদেন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে SBI। ধর্মঘটের তারিখের আগেই গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং লেনদেন সেরে নিন, নগদ টাকার প্রয়োজন হলে ATM/ADWM ব্যবহার করুন, প্রয়োজনে Customer Service Points (CSPs)-এর পরিষেবা নিন। Internet Banking, YONO, Mobile Banking এবং UPI-সহ ডিজিটাল পরিষেবা ব্যবহার করুন। SBI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতির কারণে গ্রাহকদের যে কোনও অসুবিধার জন্য তারা দুঃখিত এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করছে।