বিহারের নালন্দায় শীতলা মন্দিরে মঙ্গলবার সকাল থেকেই ভিড়ে থিক থিক করছিল চারিদিক ৷ বিহার শরিফের মাঘরায় অবস্থিত বিখ্যাত এই শীতলা মন্দিরে পুজো দেওয়ার জন্য় মহিলারা লাইনে দাঁড়িয়েছিলেন ৷ তখনই হঠাৎ হুড়োহুড়ি পড়ে যায় ৷ যার জেরে পদপিষ্টে মৃত্যু হয়ে 8 মহিলা পুণ্যার্থীর ৷ ঠেলাঠেলিতে পড়ে গিয়ে আহত হয়েছেন অনেকেই ৷ তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ।