বিজেপির পাখির চোখে এখন বাংলা। বারে বারে এই রাজ্যে দলের কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে থেকে ছুটে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এর পাশাপাশি ভিন্ন রাজ্যের একগুচ্ছ বিজেপি নেতামন্ত্রী, আরএসএসের কয়েক হাজার বিস্তারক-প্রচারক সবাই মিলে বাংলায় আসাযাওয়া করছেন, দলের কর্মসূচিতে যোগ দিচ্ছেন বা বিজেপির হয়ে প্রচার করছেন। সবার লক্ষ্যই এক, আর তা হল ২০২১শে বাংলায় যেন পদ্মফুল ফোটে। কিন্তু সেই গেরুয়া শিবিরের সবাই যখন কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন ঠিক তখনই কিনা দলেরই এক নেতা বলে দিলেন কিনা বংলা থেকে বিজেপি হবে ফিনিশ। সেই বক্তাও আবার যে কেউ সে নন, খোদ বিজেপিরই কেন্দ্রীয় স্তর থেকে পাঠানো নেতা অরবিন্দ মেনন। স্বভাবিক ভাবেই এহেন ঘটনা ঘিরে এখন তীব্র অস্বস্তিতে ছড়িয়ে পড়েছে গেরুয়া শিবিরে। বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি–র সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এ রাজ্যে বিজেপির সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন। তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর কথা বলতে গিয়ে, ‘২০২১ সালে বিজেপি সাফ হয়ে যাবে’, বলে বসলেন তিনি। যা শোনার পর হাসির রোল উঠেছে রাজ্য রাজনীতিতে। এদিন অরবিন্দ মেনন বলেন, ‘‌২০১৯ সালের লোকসভা নির্বাচনে হাফ (‌অর্ধেক)‌ হয়ে গিয়েছে তৃণমূল। আর এবার ২০২১ সালে বিজেপি সাফ হয়ে যাবে।’‌ স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় নেতার এই বেফাঁস মন্তব্যে বিপাকে পড়েছেন রাজ্য নেতৃত্ব।যদিও বিজেপি নেতার এ হেন দাবিতে কটাক্ষ করতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‌ঠিকই তো বলেছেন তিনি। ২০২১ সালে তৃণমূলই ক্ষমতায় আসছে।