কুণাল ঘোষের বাড়িতে গেলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণালের উত্তর কলকাতার বাড়িতে এলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যা ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি তৃণমূলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, জল্পনা তুঙ্গে। কিন্তু বিজেপি ছাড়ার কথা অস্বীকার করলেন রাজীব। সাফ জানালেন, সৌজন্যমূলক সাক্ষাৎ করতেই কুণালের বাড়িতে। এদিন কুণাল ঘোষ সাংবাদিকদের জানান, একেবারে সৌজন্যমূলক সাক্ষাৎকার। উত্তর কলকাতায় এক আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে দেখতে আসেন রাজীব। তারপর আমাকে ফোন করে রাজীব। জানতে চায় আমি বাড়ি আছি কি না। তারপর দেখা করতে আসে।