বিধানসভায় এসে তৃণমূলে যোগ দিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। উল্লেখ্য, গত ২০১৯ সালের দেবীপক্ষে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত। এবার ২০২১ এর দেবীপক্ষে ফিরলেন তাঁর পুরনো দলে। রাজ বিধানসভায় এসে তৃণমূলের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী ফিরহাদ হাকিম। যোগ দিয়ে বললেন, ‘‘ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়েছিলাম। আমায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন, পার্থদা, ববিদা গ্রহণ করেছেন। আমি কৃতজ্ঞ। দল যে ভাবে বলবে সে ভাবে কাজ করব।’’


