এবার করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর ৷ রবিবার নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি ৷ আজ টুইটে তিনি লেখেন, “আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমি ভাল আছি এবং নিভৃতবাসে রয়েছি । গত কয়েকদিনে আমার সংস্পর্শে আসা সবাইকে কোভিড পরীক্ষা করার জন্য অনুরোধ করছি । সবাই ভাল থাকুন, সাবধানে দীপাবলি পালন করুন ৷”