বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক টেবিলের উপরে পা তুলে ঘুমোচ্ছেন। চিকিৎসা না হওয়ায় তার পাশেই স্ট্রেচারে ছটফট করতে করতে মৃত্যু হলো দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবকের। উত্তরপ্রদেশের লালা লাজপত রায় মেমোরিয়াল হাসপাতালের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কাজে গাফিলতির অভিযোগে দুই চিকিৎসকে বরখাস্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। […]
ভাইরাল
মেট্রোর দরজায় কালো রং স্প্রে করলেন এক ব্যক্তি, সিসি ক্যামেরায় ধরা পড়ল ছবি, খুঁজছে পুলিশ
কলকাতায় মেট্রোয় আজবকাণ্ড। কামরার দরজায় কালো স্প্রে নিয়ে ক্রশ চিহ্ন এঁকে দিলেন এক যাত্রীই! সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ছবি। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তার পরনে ছিল ডিপ ব্লু রঙের জামা, ব্লু জিন্স। পিঠে কালো রঙের ব্যাগ। সেখান থেকেই একটি স্প্রে পেইন্ট ক্যান বের করলেন ওই ব্যক্তি। মেট্রোর দরজায় স্প্রে পেইন্ট […]
টেক অফের পরেই লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান
লন্ডন উড়ে যাওয়ার মুহূর্তে আমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান । প্রাণ গিয়েছিল ৩০০ জনের । এবার সেই লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ভেঙে পড়ল একটি ছোট বিমান। স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ ১২ মিটার লম্বা ওই বিমানটি উড়ান শুরুর পরের মুহূর্তেই ভেঙে পড়ে । বিমানে কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারের […]
অপারেশন সিঁদুরে ছিল ‘রাজনৈতিক নিয়ন্ত্রণ’, বড় দাবি নৌবাহিনীর ক্যাপ্টেনের
অপারেশন সিঁদুর এবং পরবর্তীকালে ভারত-পাক সংঘর্ষ চলাকালীন কি ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে? ভারতীয় সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান আগেই সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। এ বার এল অপারেশনে সরকারি নিয়ন্ত্রণের অভিযোগও! ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের প্রতিরক্ষা সহদূত, নৌবাহিনীর ক্যাপ্টেন শিব কুমার একটি সেমিনারে দাবি করেছেন, ‘অপারেশন সিঁদুর’-এ কিছু ফাইটার জেট খোয়াতে হয়েছে ভারতকে। এবং এর কারণ পাকিস্তানের […]
মুখ্যমন্ত্রীর হাতে চা-বিস্কুট খেল ‘রাজা’!
ওল্ড দিঘা বিশ্ব বাংলা গেট চত্বরে গেলেই দেখা যায় তাকে। পর্যটকরা ভালোবেসে খাবার দেন। সৈকতেই লাফালাফি, খেলাধুলো করে সময় কাটে বাঁদরটির। আদর করে সকলে তাকে ডাকে ‘রাজা’ নামে। বৃহস্পতিবার বাঁদরটিকে লক্ষ্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকতের ধারের গার্ডওয়ালের উপরে বাঁদরটিকে নিজের হাতে চা-বিস্কুট খাওয়ালেন মুখ্যমন্ত্রী। মুহূর্তে ক্যামেরাবন্দি সেই দৃশ্য। এ বার রথযাত্রার আয়োজন করা হচ্ছে […]
‘কাচের গ্লাসে এক চিমটে হলুদ’, ট্রেন্ডে মজেছেন নেটিজেনরা, ফাঁদ পাতা হতে পারে, সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা
প্রথমে কাচের গ্লাসে ভরতে হবে পরিষ্কার জল। সেই গ্লাস রাখতে হবে স্মার্ট ফোনের টর্চের উপর। এরপর ঘরের আলো নিভিয়ে এক চিমটে গুঁড়ো হলুদ জল ভর্তি গ্লাসে ফেললেই-‘ইয়েলো ম্যাজিক’। গোটা প্রক্রিয়াটির ভিডিও বা রিলস বানানো হচ্ছে। সামাজিক মাধ্যমে এটি এখন ‘ট্রেন্ড’। সাইবার সিকিওরিটি বিশেষজ্ঞরা যদিও বলছেন, ‘স্রোতের জলে গা ভেজানো ভালো। তবে স্রোত ভাসিয়ে নিলেই বিপত্তি। […]
অস্ত্রোপচারের সময় ওটিতেই ঘুম! ফাঁস ডাঃ রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেনের কুকীর্তি, অভিযোগ চিকিৎসায় গাফিলতির
অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে বাধা দিয়ে অসভ্যতার পর এবার কলকাতায়। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের একদা বামপন্থী ডাক্তার রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়। যাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ, কীর্তিও ক্রমশ সামনে আসছে। এই ‘কলঙ্কিত’ চিকিৎসক পেশাগত জীবনে ব্রিটেনে একের পর এক গাফিলতির অভিযোগে বিদ্ধ হয়েছিলেন। যা নিয়ে সংবাদ […]
মাঝ আকাশে হট এয়ার বেলুনে আগুন, ব্রাজিলে মৃত ৮ যাত্রী, জখম ১৩
ব্রাজিলে মাঝ আকাশে হট এয়ার বেলুনে আগুন লেগে বড়সড় বিপত্তি৷ মৃত্যু হল আট জন যাত্রীর৷ আহত হয়েছেন আরও ১৩ জন৷ শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ব্রাজিলের সান্টা কাটারিনায়। সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত হট এয়ার বেলুনটিতে ২১ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সান্টা কাটারিনার সামরিক দমকল বাহিনীর […]
‘হানিট্র্যাপ’-এ ফাঁসিয়ে ব্যবসায়ীর থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ১০ মাস পর পুলিশের জালে গুজরাতের ইউটিউবার
সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর এবং হুমকিমূলক পোস্ট করতেন নিয়মিত। ইউটিউবে দু’লক্ষের বেশি ছিল সাবস্ক্রাইবার। এক ইমারত ব্যবসায়ীকে ‘হানিট্র্যাপ’-এ ফেলে কয়েক কোটি টাকা হাতানোর অভিযোগ। রয়েছে আরও একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ। ১০ মাস পুলিশের চোখে ধুলো দিয়ে পালাচ্ছিলেন। অবশেষে গ্রেপ্তার গুজরাতের ইউটিউবার কীর্তি প্যাটেল। কীর্তি প্যাটেল কীর্তি আদালজা নামেও পরিচিত। ২০১৯ সালে ভিডিয়ো পোস্ট করা শুরু করেছিলেন […]
এয়ার ইন্ডিয়ার একমাত্র জীবিত যাত্রী বাড়ি ফিরেই চোখের জলে ভাইকে বিদায় বিশ্বাসকুমার রমেশ
বিমানে ২৪২ জনের মধ্যে বিশ্বাসকুমার রমেশের সঙ্গে ছিলেন তাঁর দাদা অজয়ও। বাড়িতে ছুটি কাটানোর পরে দু’জন একসঙ্গে বিমানে সওয়ার হয়েছিলেন। দুই ভাইয়েরই লন্ডনে ফেরার কথা ছিল। কিন্তু ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে ফিরলেন একজন। মৃত্যু হয়েছে তাঁর দাদারও। আমেদাবাদে বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা বিশ্বাসকুমার রমেশ বুধবার গেলেন দাদা অজয়ের শেষকৃত্যে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কিছুক্ষণ পরেই […]











