মাঙ্কিপক্সে আক্রান্ত ২ রোগীর সন্ধান মিলেছে কেরালায়। ফলে এনিয়ে উদ্বেগ বাড়ছে গোটা দেশে। এরপরই এনিয়ে সতর্ক হয়ে গেল কেন্দ্র। সোমবার দেশের সব বিমানবন্দর ও নৌবন্দরগুলিকে কেন্দ্র জানিয়ে দিল বিদেশ থেকে আস সব যাত্রীদের খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। দেখাতে হবে তাদের কারও মাঙ্কিপক্সের উপসর্গ রয়েছে কিনা। কেন্দ্রের ওই নির্দেশিকায় বলা হয়েছে, বিদেশ থেকে আসা যাত্রীদের খুব গুরুত্ব গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে যাতে দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার সম্ভাবনা একেবারে কমে আসতে পারে। কেন্দ্রে দেওয়া মাঙ্কিপক্সের গাইডলাইন অনুয়ায়ী ওইসব যাত্রীদের পরীক্ষা করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে।