এনআইএ ছত্রধর মাহাতো গ্রেপ্তার করেছে গত মার্চ মাসের ২৮ তারিখে। তারপর থেকে জেল হেফাজতেই রয়েছেন ছত্রধর মাহাতো। এবার তাঁর আইনজীবীরা আদালতের দ্বারস্থ হলেন জেল হেফাজতের বদলে গৃহবন্দি রাখার আবেদন নিয়ে। আদালতে ছত্রধরের আইনজীবীরা বলেছেন, এই কোভিড পরিস্থিতি ও ধৃতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে যেন তাঁকে জেল হেফাজতের বদলে গৃহবন্দি থাকার অনুমতি দেওয়া হয়। এনআইএ-এর বিশেষ আদালত ছত্রধরের এই আবেদন গ্রহণ করেছে। আগামী সোমবার এই মামলার শুনানি হবে।

