পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নার্সের চাকরি পেয়েছিলেন রেণু খাতুন। তার স্বামী মেনে নিতে পারেনি সেই সাফল্য। কেতু গ্রামের যুবক শেথর মহম্মদ শেখ হাতের কব্জি কেটে দিয়েছিল দুষ্কৃতী লাগিয়ে। সেই রেণু ভেঙে না পড়ে যোগ দিয়েছিলেন চাকরিতে। অসম্ভব মনের অধিকারী রেণুর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিন দিনের বর্ধমান সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবার গোদায় থেলথ সিটির মাঠে সভা ছিল তাঁর। সেই সভায় উপস্থিত ছিলেন রেণু খাতুন। তিনি দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এরপরই তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন রেণুর শারীরিক অবস্থার। তারপরই তাঁকে জড়িয়ে ধরেন বুকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা তোমার পাশে আছি’। আরও বলেন, লড়াই চালিয়ে যাও। এগিয়ে যাও জীবনে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রেণু বলেন, এই দিন আমার কাছে বিশেষ হয়ে রইল আজীবন।