পেগাসাস নিয়ে ফের মুখ খুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী বলেন, ৪-৫ বছর আগে ইজরায়েলি সংস্থা রাজ্য পুলিশের কাছে এসেছিল। ওরা ২৫ কোটিতে বিক্রি করতে চায় কিন্তু তিনি না করে দেন। বর্তমানে পেগাসাস যেভাবে রাজনৈতিক নেতা, বিচারক, অফিসিয়ালদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, তা অনৈতিক বলে আজ ফের বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওঁরা সব জায়গাতেই বিক্রি করতে এসেছিল। আমাদের পুলিশের কাছে ৪-৫ বছর আগে পেগাসাস বিক্রি করতে চেয়েছিল। ২৫ কোটি টাকা দাম বলেছিল। আমি তখন বারণ করেছিলাম।” মমতা আরও যোগ করেন, “এটা দেশদ্রোহিতা আটকাতে বা নিরাপত্তার কাজে ব্যবহার হলে এক জিনিস হত। কিন্তু এটা রাজনৈতিক কাজে ব্যবহার হচ্ছে। বিচারপতিদের বিরুদ্ধে, অফিসারদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। যেটা কাম্য নয়।”