রাজ্যের স্বাস্থ্য দফতরের বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা করতে সোমবার অর্থাৎ আজ বিশেষ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর সাড়ে তিনটে থেকে নবান্নে এই বিশেষ বৈঠক হবে বলেই নবান্ন সূত্রে খবর। বৈঠকে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা উপস্থিত থাকবেন ভার্চুয়ালি। জেলার বিভিন্ন আধিকারিকরা ভার্চুয়ালি উপস্থিত থাকলেও কলকাতার আধিকারিকরা স্বশরীরে উপস্থিত থাকতে পারেন বলে খবর।
মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর
Byবঙ্গনিউজ
Nov 21, 2022
