রাজ্যে ২৯৪ টি বিধানসভার আসন থাকলেও আজ রবিবার ভোট গণনা হবে ২৯২টি আসনের। রাজ্যবাসী তো বটেই গোটা দেশ তাকিয়ে রয়েছে নন্দীগ্রামের দিকে। কেননা ওই আসনে রাজ্য রাজনীতির দুই মহারথী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী লড়ছেন। ১৫ রাউন্ডে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর, ১৬ রাউন্ডের শেষেও লড়াই চলে হাড্ডাহাড্ডি। নন্দীগ্রামে গণনা ১৭ রাউন্ডের। সুতরাং শেষ ল্যাপে এসে বাজিমাত করবে কে ? সেই নিয়েই শুরু হয় জোর জল্পনা। কিন্তু সব জল্পনা শেষ করে শেষ হাসি হাসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ৩ হাজার ৭১৭ ভোটে শুভেন্দুকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।

