মুক্তি পেল দিল বেচারের ট্রেলার। সোমবার বিকেল প্রায় ৪টে নাগাদ মুক্তি পায় সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমার ট্রেলার। আগামী ২৪ জুলাই হটস্টার প্লাস ডিজনি ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ‘দিল বেচারা’। লেখক জন গ্রিন-এর ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ থেকে অনুপ্রাণিত সুশান্তের শেষ সিনেমা। ‘দিল বেচারা’য় অভিনেতার বিপরীতে রয়েছেন সঞ্জনি সাংঘি। উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ও। ২০১৮ সালেই শ্যুটিং শেষ হয়েছিল মুকেশ ছাবরা পরিচালিত ‘দিল বেচারা’। তবে নানাবিধ জটিলতায় মুক্তি আটকে যায় সিনেমার। সুশান্তের মৃত্যুর পর তড়িঘড়ি ‘দিল বেচারা’র অনলাইন রিলিজের ব্যবস্থা করা হয়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছিল। দেখে নিন ছবির ট্রেলারটি –

