দিলীপ ঘোষ দেশের পতাকা উত্তোলন করলেন উল্টো করে। তাও যে কোনও দিনে নয়, ২৬শে জানুয়ারির সকালে। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি আর ভিডিও ছড়িয়ে পড়তে মোটেও বেশি সময় লাগেনি। আর তারপরেই শুরু হয়ে গিয়েছে ট্রোল পর্ব। একই সঙ্গে প্রশ্নের মুখে পড়ে গিয়েছেন খোদ দিলীপ বাবু মানে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ যিনি কিনা পুলিশের মুখে হিসু করে দেওয়ার হুমকি দিতেও পিছুপা হননা। এই মহাশয়কেই কিনা সামনে রেখে বাংলা দখলের তোড়জোড় শুরু করেছেন মোদি-অমিতরা। এদিন সকালে বীরভূমের তারাপীঠে পুজো দেওয়ার পর রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ গিয়েছিলেন রামপুরহাটের দলীয় কার্যালয়ে। সেখানেই তাঁকে পতাকা উত্তোলন করতে দেখা যায়। সেই সময়ই ঘটে বিপত্তি। দিলীপ পতাকা তুলতে তুলতেই দেখতে পান, সেটি উল্টো করে লাগানো হয়েছে। দ্রুত ভুল বুঝতে পারেন সেখানে উপস্থিত অন্যরাও। কিন্তু ততক্ষণে বিপত্তি যা হওয়ার হয়ে গিয়েছে! তার পর দ্রুত নিজেই পতাকাটি সোজা করে লাগিয়ে জাতীয় সঙ্গীত গান বিজেপির রাজ্য সভাপতি।