ফের প্রশ্ন উঠল পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা নিয়ে। আবার জগন্নাথ মন্দিরের উপর দিয়ে উড়ল ড্রোন। বৃহস্পতিবার রাতে পুরীর জগন্নাথ মন্দিরের উপর দিয়ে ড্রোন উড়তে দেখা গিয়েছে। কিছু ক্ষণ পরে অবশ্য সেই ড্রোন আর দেখা যায়নি। তবে এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গত কয়েক মাসে একাধিকবার পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ। আগেও এই মন্দিরের উপর দিয়ে ড্রোন উড়তে দেখা গিয়েছে। ওই মন্দির চত্বরকে ‘নো ফ্লাইং জ়োন’ হিসেবে চিহ্নিত করেছে সেখানকার প্রশাসন। জগন্নাথ মন্দিরের উপর দিয়ে তো বটেই, আশেপাশের এলাকাকেও ওই জ়োনের আওতায় নিয়ে আসা হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে পুরীর জগন্নাথ মন্দিরের উপর দিয়ে ড্রোন উড়তে দেখা যায় বলে পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর। তার পরেই এই মন্দিরের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা এবং জগন্নাথ ভক্তেরা।


