ডিসেম্বরে শিয়ালদা স্টেশনে চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। আর আগামী বছর ডিসেম্বরের মধ্যেই গঙ্গার অপর পারে হাওড়ায় পৌঁছে যাবে মেট্রো। এমনটাই জানা যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। শুক্রবারই নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক হয় রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে মেট্রো রেলের কর্তাদের। সেখানেই এই ব্যাপারে সহমত হয়েছে দুই পক্ষ। জানা যাচ্ছে, আগামী বছরের মধ্যেই সেক্টর ফাইভ থেকে শিয়ালদা-এসপ্লেনেড হয়ে গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার প্রস্তুতি শুরু হচ্ছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা এই বছরের শেষেই যে চালু করতে চায় ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। সেই ব্যাপারে প্রস্তুতির যাবতীয় খুঁটিনাটি তাঁরা জানিয়েছেন মুখ্যসচিবকে। মেট্রো কর্তারা এও জানিয়েছেন নিয়মিত ট্রায়াল রান চলছে শিয়ালদা পর্যন্ত। আগামী মাসেই কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএসের আসার কথা লাইন পরীক্ষার জন্য। তারা ছাড়পত্র দিলেই যাত্রী নিয়ে ওই অংশেও ছোটা শুরু করবে মেট্রো। পাশাপাশি জানা যাচ্ছে বৈঠকে ইস্ট ওয়েস্ট ছাড়াও জোকা বিবাদী বাগ, বিমানবন্দর-নিউ বারাকপুর, নিউ বারাকপুর-বারাসত প্রকল্প নিয়েও আলোচনা হয়। এই প্রকল্পগুলির কাজ কতটা এগিয়েছে এবং কাজে সমস্যাগুলি নিয়েও কথা হয়েছে। কি কি কারণে কাজ আটকে রয়েছে সেই দিকগুলোও রাজ্যের কাছে তুলে ধরেন মেট্রোর শীর্ষ কর্তারা। জানা যাচ্ছে, বিমানবন্দরের কাছে স্টেশন তৈরি, জোকা বিবাদী বাগ মেট্রোর জমি সমস্যা নিয়েও কথা হয়েছে দুই পক্ষের। তবে রাজ্য এবং মেট্রো একযোগে স্থির করেছে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা শিয়ালদা ছাড়িয়ে গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত চালু করে দেওয়া হবে। সূত্রে খবর, আপাতত ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা রাজ্যে চালু করার বিষয়ে লক্ষ্য স্থির হয়েছে। বৈঠকে ইস্ট ওয়েস্ট ছাড়াও জোকা বিবাদী বাগ, বিমানবন্দর-নিউ বারাকপুর, নিউ বারাকপুর-বারাসত প্রকল্প নিয়েও আলোচনা হয়। এই প্রকল্পগুলির কাজ কতটা হয়েছে, কতদিন আরও তা শেষ হতে সময় লাগবে, কোন কোন প্রকল্পের কাজ কি কি কারণে আটকে রয়েছে সেই দিকগুলোও রাজ্যের কাছে তুলে ধরেন মেট্রোর শীর্ষ কর্তারা। বিমানবন্দরের কাছে স্টেশন তৈরি, জোকা বিবাদী বাগ মেট্রোর জমি সমস্যা নিয়েও কথা হয়। রেল ও রাজ্য সরকার সমন্বয় রেখে কীভাবে কাজ করবে সে বিষয়টিও তুলে ধরা হয় বৈঠকে। ইস্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা এই বছরের শেষেই যে চালু করতে চায় মেট্রো সেকথা এদিন রাজ্যকে জানিয়েছে মেট্রোরেল কর্তারা। বেশ কয়েক মাস ধরেই চলছে সেই অংশে চলছে ট্রায়াল রান। আগামী মাসেই কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএসের আসার কথা লাইন পরীক্ষার জন্য। তারা ছাড়পত্র দিলেই যাত্রী নিয়ে ওই অংশেও ছোটা শুরু করবে মেট্রো। অন্যদিকে মেট্রোর কাজের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে একটি জমি পাওয়ার কথা রয়েছে রেলের। গত বছর সেপ্টেম্বর মাস থেকে এই জমি পাওয়ার বিষয়টি আটকে রয়েছে। রেলের তরফে রাজ্যকে অনুরোধ করা হয়েছে এই জমিটি পাওয়ার বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার জন্য। এছাড়া অন্যান্য প্রকল্পগুলোর কাজেও কীভাবে গতি আনা যায় সে বিষয় নিয়েও দু’পক্ষের আলোচনা হয়েছে।