হক জাফর ইমাম, মালদাঃ রাজ্যে ৪২ টি আসোনই দখল করব পুরাতন মালদার চৌরঙ্গী মোড়ে উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী মৌসম বেনজির নূরের সমর্থনে এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বললেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন ২০১৪ সালে আমরা ২০ শতাংশ ভোট পেয়েছিল।২০১৬ সালে ৩০ শতাংশ, আর ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা পেয়েছিলাম ৪০{ebf45fdf0a132dcec4b3bbec2b6fbe52427480f0b07af93baf83eda82c837b7c} ভোট। আর এবার ২০১৯ লোকসভা নির্বাচনে আমরা ৫১ শতাংশ ভোট পেয়ে রাজ্যের ৪২ টি আসোনই দখল করব। এ দিনে কর্মীসভায় শুভেন্দু অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ,

জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল নেতা বিভূতি ভুষণ ঘোষ, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অম্লান ভাদুড়ী, কাউন্সিলর সফিকুল ইসলাম সহ অন্যান্যরা। এদিন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর এর সমর্থনে চৌরঙ্গী মোড়ে আয়োজিত এই কর্মী সভায় বক্তব্য রাখতে উঠে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিজেপিকে হারাতে হবে। এই বিজেপি গত পাঁচ বছরে কোন উন্নয়ন করেনি। নোট বন্দি থেকে শুরু করে জিএসটি কার উপকার হয়েছে বলুন। তিনি আরো বলেন ২০১৯ লোকসভা নির্বাচনে তারা ৫১ শতাংশ ভোট পেয়ে রাজ্যের ৪২ টি আসনই দখল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *